• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > Sports > আজকের মহারনে যে ৪ লড়াই দেখা যাবে দুই দেশের মধ্যে
Sports

আজকের মহারনে যে ৪ লড়াই দেখা যাবে দুই দেশের মধ্যে

CliQ INDIA
Last updated: October 14, 2023 5:53 pm
CliQ INDIA
Share
3 Min Read
SHARE

কলকাতা, ১৪ অক্টোবর : আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়ে যাবে ভারত পাকিস্তানের মহারন। আর সেই লড়াই দুই দলের মধ্যকার চার লড়াইকে সামনে নিয়ে এসেছে।

Contents
রোহিত বনাম শাহিন:কোহলি বনাম রউফ:বাবর বনাম বুমরাহ :ইফতিখার বনাম কুলদ্বীপ:

রোহিত বনাম শাহিন:

সম্প্রতি পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদির গতির সামনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাললাকেলেতে রোহিতের অফ স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন শাহিন। তবে কলম্বোতে পরের সাক্ষাতে রোহিত বেশ সাবধানে খেলেছেন। দু’জনের দ্বৈরথ শুরু হয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। দুবাইয়ে শাহিন তার প্রথম ওভারেই রোহিতকে শূন্য রানে ফিরিয়ে দিয়েছিলেন। আজ লড়াইটা কেমন হয় সেটাই দেখার।

কোহলি বনাম রউফ:

গত বছর মেলবোর্নের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিস রউফের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের দেওয়া ১৬০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারতের সামনে জয়ের জন্য ১৮ বলে ৩১ রানের প্রয়োজন ছিল। রউফের ওভারে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে কোহলি এমসিজের স্টেডিয়াম ভর্তি পাকিস্তানি দর্শকদের নিশ্চুপ করে দিয়েছিলেন।

পরবর্তীতে কোহলি বলেছিলেন ছক্কাগুলো ছিল ‘সহজাতপ্রবৃত্তি’। কিন্তু তারপর থেকেই রউফের সঙ্গে কোহলির একটা ঠান্ডা লড়াই চলে আসছে, যা আহমেদাবাদেও দেখার সম্ভাবনা রয়েছে।

বাবর বনাম বুমরাহ :

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাবরের সঙ্গে জসপ্রিত বুমরাহ লড়াই শুরু হয়েছে। সেবার ভারতীয় পেস আক্রমণে ‘ইয়র্কার কিং’ হিসেবে পরিচিত বুমরাহসহ অন্যান্য পেসারদের অনায়াসেই খেলে গেছেন বাবর। সাবলীল ব্যাটিং দিয়ে দুবাইয়ে তিনি ও মোহাম্মদ রিজওয়ান মিলে পাকিস্তানকে ১০ উইকেটের জয় উপহার দিয়েছিলেন।

কিন্তু দুই বছর পর বুমরাহ ও তার সতীর্থরা মিলে বাবর বাহিনীকে ভালোই শিক্ষা দিয়েছিলেন। এশিয়া কাপের সুপার ফোরে ২২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস ১২৮ রানেই গুটিয়ে যায়। কলম্বোর ম্যাচটিতে বুমরাহর বেশ কয়েকটি ডেলিভারিতে বাবর খেলতে ব্যর্থ হয়েছে। শেষপর্যন্ত অবশ্য পাকিস্তানি অধিনায়ককে সাজঘরের পাঠিয়েছিলেন হার্ডিক পান্ডিয়া।

ইফতিখার বনাম কুলদ্বীপ:

পাকিস্তানি এই ব্যাটার মাঝে মাঝেই ব্যাট হাতে তার দক্ষতা দেখান, কিন্তু গত মাসে এশিয়া কাপে ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদবের কাছে ২৩ রানে নতিস্বীকার করতে বাধ্য হন ইফতিখার। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ইফতিখারকে সাজঘরে ফেরত পাঠান কুলদ্বীপ। বাঁ-হাতি রিস্ট স্পিনার কুলদ্বীপ ওই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন। বোলারদের ওপর ভর করে ভারত ১০০ রানের বিশাল জয় তুলে নেয়। সদ্যসমাপ্ত ওই ম্যাচটির স্মৃতি হয়তো ভারত ফিরিয়ে আনতে চাইবে আহমেদাবাদে। আর আজকের ম্যাচে ইফতিখারের মূল দায়িত্বই হবে ভারতীয় এই স্পিনারকে প্রতিরোধ করা।

You Might Also Like

শনিবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা মুখোমুখি: ইন্দোরে মহিলা ওয়ানডে বিশ্বকাপের লড়াইয়ের আগে দুই দলের রেকর্ড
বুন্দেসলিগা : কেইনের জোড়া গোলে সহজ জয় পেল ব্রায়ান
নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্টে জিতল বাংলাদেশ
আইএসএল ২০২৪-২৫: বেতন না পাওয়ার কারণে কোচ আন্দ্রে চেরনিশভ মহামেডান স্পোর্টিং ছেড়েছেন | BulletsIn
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী মডিউল ফাঁস পঞ্জাব পুলিশের, ধৃত ২
Next Article পানিহাটিতে তর্পণ করতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন ব্যক্তি
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?