
লন্ডন, ৩০ জানুয়ারি : ভারত অধিনায়ক রোহিত শর্মার তাঁর সোরা সময় ফেলে এসেছেন। যে সে নন, এ কথা বলছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট।রহিতের সমালোচনা করে বয়কট বলছেন বেশ সময় ধরেই ওর ব্যাটে রান নেই।ঘরের মাঠে টেস্ট খেলছে এখানেও রান করতে পারছে না। হায়দরাবাদের প্রথম টেস্ট ম্যাচে রোহিত ২৪ এবং ৩৯ রান করেন। বড় রান করতে পারেননি তিনি।
সেই সঙ্গে এক সাক্ষাৎকারে বয়কট বলেছেন, ফিল্ডিং বিভাগে দুর্বল হয়ে পড়েছে ভারত। প্রথম টেস্টে বিরাট কোহলির অভাব অনুভূত হয়েছে। চোটের জন্য রবীন্দ্র জাদেজাকে পাবে না ভারত। তাঁর অভাবও অনুভূত হবে বলেই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন এই তারকা।
বেন স্টোকসদের উদ্দেশ্যে বয়কটের পরামর্শ, বিরাট ফেরার আগেই সিরিজে ভালো জায়গায় পৌঁছে যেতে হবে।
