গুয়াহাটি, ২৭ জানুয়ারি : বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ৪০৫ রানে। দ্বিতীয় দিনের শেষে অসম ব্যাট করতে নেমে বিপর্যস্ত। দ্বিতীয় দিনের শেষে অসমের রান ৮ উইকেটে ৯৯। বাংলার মহম্মদ কাইফ ও সূরয তিনটি করে উইকেট নেন। অঙ্কিত মিশ্র নেন ২টি উইকেট।
আগের দুম্যাচে আবহাওয়ার কারণে বাংলা সরাসরি জিততে পারেনি। নক আউটের আশা বাঁচিয়ে রাখতে হলে এখন কমপক্ষে দুটো ম্যাচে সরাসরি বাংলাকে জিততেই হবে। তাই অসমের বিরুদ্ধে পুরো পয়েন্টের লক্ষ্য নিয়েই বাংলা খেলছে। অসমের দীনেশ দাস একাই ৫০ রান করেন। তার পরেই উল্লেখযোগ্য রান রয়েছে সাহিল জৈন। তিনি অপরাজিত রয়েছেন ৩৬ রানে।
এদিন শুরুতে বাংলার ব্যাটারদের দাপট ছিল। মনোজ তিওয়ারি সেঞ্চুরি করেন।এই সেঞ্চুরি সুবাদে মনোজ প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানও করে ফেললেন মনোজ তিওয়ারি।
