মেলবোর্ন, ২৬ জানুয়ারি(হি.স.): অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল ম্যাচে হেরে গেলেন বিশ্ব নাম্বার ওয়ান নোভাক জকোভিচ। সেমিফাইনালে জকোভিচকে হারালেন ইতালির চতুর্থ বাছাই ইয়ানিক সিনার। সিনারের কাছে ১-৬, ২-৬, ৭-৬ (৮,৬), ৩-৬ গেমে হারতে হল নোভাককে। এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে গেলেন জকোভিচ। ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মেলবোর্ন পার্কে এর আগে ১০টি সেমিফাইনাল এবং ফাইনাল জিতেছেন। এবারের মতো অস্ট্রেলিয়া ওপেনের পরিক্রমা শেষ হল জোকোভিচের।
