কলকাতা, কিছুদিন আগে আইএসএল ডার্বিতে দাদারা তিন গোলে জিতেছিল। আর সোমবার এফডিএল যুব ডার্বিতে ভাইরা দাদাগিরি করল। ব্যারাকপুরে মোহনবাগান ৫-১ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গলকে।প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে আরো তিন-তিনটি গোল করে সবুজ-মেরুন ব্রিগেড। সান্ত্বনা হিসেবে একটি গোল করে ইস্টবেঙ্গলের আমন। তিনি শেষ মুহূর্তে একটি গোল করে ৫-১ করেন। মোহনবাগানের হয়ে গোলগুলি করেন শিবাজিৎ, টাইসন, সুহেল-২, দিপেন্দুl
