রিয়াদ, ২৯ জানুয়ারি (হি.স.): আজ রাতে রিয়াদ সিজন কাপে নেইমারের আল হিলালের বিরুদ্ধে খেলতে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। সৌদির কিংডম অ্যারেনায় ম্যাচ শুরু রাত ১২টায়।
প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে ইতোমধ্যেই সৌদিতে পাড়ি জমিয়েছে মায়ামি। যেখানে রিয়াদ সিজন কাপে দুটি ম্যাচ খেলবে মেসির দল। প্রথম ম্যাচ আজ নেইমারের আল হিলালের বিপক্ষে। প্রথমবারের মতো এই দুই ক্লাব একে অপরের মুখোমুখি হবে। তবে চোটের কারণে থাকছেন না নেইমার। এ ম্যাচে হিলালের বিপক্ষে মাঠে নামবেন মেসি, বুসকেটস, আলবা, সুয়ারেজরা।
