কলকাতা, ২ ফেব্রুয়ারি : এক মাসের বিরতির পর আবার শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। কিছুদিন আগে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল। লাল হলুদ সেই ম্যাচে মোহনবাগানকে হারিয়েছিল। আবার আগামীকাল ৩ ফেব্রুয়ারি ম্যাচে দুই দল মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে গতবারের ম্যাচের সঙ্গে আগামীকালের ম্যাচের পার্থক্যটা অনেক।
সল্টলেক স্টেডিয়ামে আগামীকালের খেলা হবে। সেখানে কলকাতার দর্শকরা ভর্তি থাকবেন। একেবারে ভিন্ন পরিস্থিতিতে দুটি দলই খেলবে। সুপার কাপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দল তাদের কিছু মূল খেলোয়াড় ছাড়াই খেলেছিল। এএফসি এশিয়ান কাপে জাতীয় দলের হয়ে খেলার জন্য তারা খেলতে পারেননি তাদের ক্লাবের হয়ে। দর্শক ভরা সল্টলেক স্টেডিয়ামে আগামীকাল নতুন করে যাত্রা শুরু করবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তাদের কিছু মূল খেলোয়াড় সেবার এশিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে জাতীয় দলের সঙ্গে ছিলেন। মোহনবাগানে যেমন ছিলেন গোলকিপার বিশাল কাইথ,ডিফেন্ডার শুভাশিস বসু,মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা,দীপক চাংরিলিংটোন, আল আব্দুল সামাদ এবং ফরওয়ার্ড মনবির সিং। এবার তারা মোহনবাগান দলে যোগ দিচ্ছেন। আর ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লাল চুং, মিড ফিল্ডার মহেশ সিং ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছেন। আর আগামীকাল বড় ম্যাচে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগ শুরু করবে নতুন হেড কোচ হাবাসের নেতৃত্বে।
সুতরাং ৩ ফেব্রুয়ারি একেবারে নতুন রূপে খেলা শুরু করবে দুটি দলই। আইএসএলে ১০ ম্যাচে মাত্র দুটিতে জিতে টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। আর মোহনবাগান ১০ ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় আছে পঞ্চম স্থানে। তবে ইস্টবেঙ্গল এখন কলিঙ্গ সুপার কাপ জয় করার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তার ওপর প্রতিযোগিতায় মোহনবাগানকে ১-৩ ব্যবধানে হারিয়েছে তারা।
