চট্টগ্রাম ঘরের মাটিতে সিলেট এবং চট্টগ্রাম টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ।
বুধবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলায় বাংলাদেশের সামনে জয়ের জন্য ২৪৩ রানের লক্ষ্য ছিল। হাতে ছিল মাত্র ৩ উইকেট। কিন্তু টেলেন্ডারদের নিয়ে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যে অসম্ভব ব্যাপার তা জানাই ছিল। শেষ পর্যন্ত তাই হল।
বাংলাদেশ হারল ১৯২ রানে। সিলেট টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ৩১৮ রান করতে পেরেছে বাংলাদেশ। এই ইনিংসে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি শেষ পর্যন্ত ১১০ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন।
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছিলেন নাজমুল হোসেন শান্তরা। এবার হারলো টেস্ট সিরিজ।
