রাজকোট, ১১ ডিসেম্বর (হি.স.): বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই হরিয়ানার কাছে হেরে বিদায় নিতে হল বাংলাকে। ব্যাটিং ব্যর্থতায় ৪ উইকেটে হেরে গেল লক্ষ্মীরতনের বাংলা।একমাত্র লড়াই করলেন শাহবাজ় আহমেদ। কিন্তু কাজে এলোনা।
প্রথমে ব্যাট করে বাংলা করে ২২৫ রান। জবাবে ৪৫.১ ওভারে যুজবেন্দ্র চহালেরা তুললেন ৬ উইকেটে ২২৬। শাহবাজ় ছাড়া কেউই বলার মতো রান পেলেন না রাজকোটে।
১১৮ বলে তাঁর ১০০ রানের ইনিংসে রয়েছে ৪টি করে চার এবং ছক্কা। শাবহাজ়ের পর বাংলার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন ওপেন করতে নামা অভিষেক পোড়েল। তিনি করেন ২৪ রান।
হরিয়ানার সফলতম বোলার চহালই। তিনি ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।
বাংলার বোলারদের মধ্যে সফলতম প্রদীপ্ত ২৯ রান দিয়ে ২ উইকেট নিলেন। মহম্মদ শামির ভাই কাইফ ২ উইকেট নিয়েছেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
