প্যারিস, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : লিগ ওয়ানের ম্যাচে সোমবার রাতে মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লুইস এনরিকের পিএসজি। একই রাতে ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেয়েছে তারা।
২০২৪-২৫ মরসুমে অপ্রতিরোধ্য ছিল এনরিকের পিএসজি। লিগ ওয়ান ও লিগ কাপ শিরোপা জয়ের পাশাপাশি ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ট্রফিও উঁচিয়ে ধরে তারা। ফলে ট্রেবল জেতা ক্লাবটি গত মরসুমের সেরা ক্লাবের পুরস্কার পেয়েছে।
ম্যাচের পঞ্চম মিনিটে মার্সেইয়ের হয়ে গোল করেন নায়েফ আগুয়ার্ড। এই হারের ফলে টেবিলের শীর্ষে ওঠা হলো না পিএসজির। লিগ ওয়ানে ৫ রাউন্ড শেষে চারটি ক্লাবের পয়েন্ট ১২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে মোনাকো। আর দুইয়ে রয়েছে পিএসজি। তিন ও চারে রয়েছে যথাক্রমে লিওঁ এবং স্ট্রাসবার্গ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
