বেঙ্গালুরু, ২০ অক্টোবর(হি.স.): পাকিস্তানের শক্তিশালী বোলিংকে পাত্তাই দিলেন না ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। শাহিন শাহ আফ্রিদি-হারিসদের নাস্তানাবুদ করে ওপেনিং জুটি করল ২৫৯ রান।
ডেভিড ওয়ার্নার(১৬৩) এবং মিচেল মার্শ(১২১) রান করলেন। আজ বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভার শেষে ৩৬৭ রান করেছে কামিন্সের দল।
উল্লেখ্য পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই ২৫৯ রানের জুটি এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় ওপেনিং জুটি। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট(৫) নিয়েছেন শাহিন আফ্রিদি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
