কেপটাউন, ৮ জানুয়ারি (হি.স.): টেস্ট ক্রিকেট থেকে সোমবার অবসরের ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত, তা জানা না গেলেও মনে করা হচ্ছে টি-টোয়েন্টি লিগগুলোতে বেশি মনযোগ দিতে চান দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। তবে সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
টেস্ট না খেলার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে ক্লাসেন বলেছেন, ‘‘এই সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক ভেবেছি। ভেবেছি সঠিক সিদ্ধান্ত হচ্ছে কি না। কিন্তু এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল।’’ ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ক্লাসেনের। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেছেন।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
