সিডনি, ৬ জানুয়ারি(হি.স.): শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ১১২ টেস্ট খেলে থামলেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের বিদায় লগ্নে ম্যাচ শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া আজ তার জন্য বিদায়ী সংবর্ধনারও আয়োজন করে। তবে সিরিজের শেষ টেস্ট সিডনিতে পুরো চারটে দিন জুড়েই সিডনি ক্রিকেট গ্রাউন্ড ছিল ওয়ার্নারময়। ব্যাট-প্যাড নিয়ে মাঠে নামার সময়, ক্রিজ ছাড়া কিংবা ম্যাচ শেষেও দর্শকরা দাঁড়িয়ে তাকে করতালিতে ১৩ বছরের টেস্ট অধ্যায়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। খেলার শেষে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় ওয়ার্নার বলেছেন– ‘আমি চাই রোমাঞ্চকর ও বিনোদনদাতা হিসেবে সবাই আমাকে মনে রাখুক।’
হিন্দুস্থান সমাচার /শান্তি
