কলকাতা, ২৬ আগস্ট (হি. স.): বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আই এফ এ, – ২৫ লাখ টাকা লাভ করেছে। বিগত বছরের আয় ও ব্যয়ের হিসেব – নিকেশ মঙ্গলবার পেশ করা হয়। এই পরিপ্রেক্ষিতেই তথ্য উঠে আসে। উল্লেখ্য, আইএফএ’র ১৩২ তম বার্ষিক সাধারণ সভায় তা উত্থাপন করে বর্তমান কমিটি। কলকাতার অভিজাত হোটেলে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সভায় সচিবের প্রতিবেদনে দেখা গেল অডিও ভিজ্যুয়াল শো – এর মাধ্যমেই। বিগত দিনের বিভিন্ন উল্লেখযোগ্য কাজকর্মের খতিয়ান তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। এ ছাড়া সংস্থার বিগত আর্থিক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। আয় – ব্যয়ের হিসেবেও লক্ষ্যণীয়, বিগত বছরে ২৫ লক্ষ টাকা লাভ করেছে সংস্থা। এরপর নবগঠিত গভর্নিং বডির সদস্যদের পরিচয় পর্ব চলে। সদ্য বিদায়ী গভর্নিং বডির সদস্যরা নতুন সদস্যদের বরণ করেন। এদিনের সভাতে আইএফএ র সমস্ত পদাধিকারীরা ছাড়াও ময়দানের ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেইসঙ্গে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ অধিকাংশ জেলার প্রতিনিধিবর্গ সভায় হাজির ছিলেন ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
