ব্রাজিল, ২ নভেম্বর (হি.স.) : ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের হয়তো নামা হচ্ছে না কোপা আমেরিকা টুর্নামেন্টে। দেশের মাটিতেই অস্ত্রোপচার হবে নেইমারের এবং অস্ত্রোপচারের পরে পুরোদস্তুর সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে তার বলে চিকিৎসাকরা মত দিয়েছেন।
২০২৪ সালের কোপা আমেরিকা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ১৪ জুলাই পর্যন্ত। বলা হচ্ছে এই সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। নেইমার চোট লাগার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন সূত্রে জানানো হয়েছিল, আট মাসের মধ্যে আবার খেলতে পারবেন নেইমার।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
