রিওডিজেনিরো, ২০ ডিসেম্বর (হি.স.): চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য আছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তবে এখনও সুস্থ হয়ে উঠতে পারছেন না নেইমার। এমনই রিপোর্ট দলের ডাক্তার রদ্রিগো লাসমার। তিনি বলেছেন, ‘নেইমারের সেরে উঠতে এখনও সময় লাগবে। কিন্তু কোপা আমেরিকার খুব বেশি সময় নেই। এটি খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। নেইমারের সুস্থ হতে এখনও আগস্ট মাস পর্যন্ত সময় লাগতে পারে। আশা করছি এরপরে তিনি মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি হবেন।’
সুতরাং কোপা আমেরিকায় খেলা হচ্ছে না নেইমারের। সন্দেহ নেই ,দলের অন্যতম ভরসার জায়গায় রয়েছেন নেইমার। তাই টুর্নামেন্টটিতে তাকে ছাড়া কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে ব্রাজিলকে। প্রিয় তারকার এই অবস্থা দেখে অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন,আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমাদের ভালোবাসা আপনার প্রতি রয়েছে। আশা করছি খুব শিগগিরই সুস্থ হয়ে যাবেন।”
হিন্দুস্থান সমাচার /শান্তি
