অ্যাডিলেড, ১৮ জানুয়ারি (হি.স.): অ্যাডিলেড টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে অলআউট হবার পর, দ্বিতীয় দিনে ২৮৩ রানেই অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে স্বাগতিকরা লিড পেয়েছে ৯৫ রান। তবে এতো কম রানের লিড নিয়েও, জয়ের গন্ধ পাচ্ছে অস্ট্রেলিয়া। কারণ দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৭৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে। অস্ট্রেলিয়া চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ২২ রানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেকেই ৫ উইকেট নেন শামার জোসেফ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজি পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। দলীয় ১৯ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম চার উইকেটই তুলে নেন অজিদের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া জশ হ্যাজেলউড। তৃতীয় দিনে হাতে চার উইকেট নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ আর কত রান পায় সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
