
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): কলিঙ্গ সুপার কাপে একই গ্রুপে কলকাতার দুই প্রধান।আজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বৈঠকে গ্রুপ বিন্যাস ঠিক হয়। তাতে গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। অর্থাৎ কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্যায়েই ডার্বি ম্যাচ দেখা যাবে। ৯ জানুয়ারি থেকে শুরু সুপার কাপ। ভুবনেশ্বর ও কটক মিলিয়ে হবে গ্রুপ পর্যায়ের ম্যাচ। চারটে গ্রুপ থেকে একটি করে টিম সরাসরি যাবে সেমিফাইনালে। ফাইনাল ২৮ জানুয়ারি।
কেমন হল কলিঙ্গ সুপার কাপের গ্রুপ?
গ্রুপ এ: মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল এসসি, হায়দরাবাদ এফসি, আই লিগ ১
গ্রুপ বি: কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, আই লিগ ২
গ্রুপ সি: মুম্বই সিটি এফসি, চেন্নায়িন এফসি, পঞ্জাব এফসি, আই লিগ ৩
গ্রুপ ডি: গোয়া এফসি, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, আই লিগ ৪
হিন্দুস্থান সমাচার /শান্তি
