কুয়ালালামপুর, ২০ জুন(হি.স.): শুক্রবার এশিয়ান ফুটবল কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলতি পরিস্থিতির কারণে জর্ডানে নির্ধারিত এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাইপর্ব কাতারে স্থানান্তরিত করা হয়েছে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে যে ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত জর্ডানের রাজধানী আম্মানে নির্ধারিত বাছাইপর্ব গ্রুপ এ-এর ম্যাচগুলি কাতারে স্থানান্তরিত করা হয়েছে এবং এখন ৭-১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এএফসি এক বিবৃতিতে জানিয়েছে, ভেন্যু এবং ম্যাচের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
