সুইজারল্যান্ড, ৩ ডিসেম্বর(হি.স.): ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ২০২৪ আসরের গ্রুপ পর্বে পেল বিশ্ব ফুটবলের দুই বড় শক্তি স্পেন ও ক্রোয়েশিয়াকে। শনিবার রাতে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় ইউরো ২০২৪–এর ড্র। ইউরো-২০২৪ এর বড় ‘মৃত্যুকূপ’ এটা।
এবার জার্মানিতে আগামী জুন -জুলাইএ হবে এবারের ইউরো। ড্রতে কঠিন গ্রুপে পড়েছে ফ্রান্সও। ফরাসিরা ‘ডি’ গ্রুপে পেয়েছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়াকে।আর প্লে–অফ থেকে পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড বা এস্তোনিয়ার মধ্যে যেকোনও একটা দল যোগ দেবে।
২০২০র রানার্সআপ ইংল্যান্ড গ্রুপে পেয়েছে ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়াকে। ‘এফ’ গ্রুপে পর্তুগিজদের সঙ্গে রয়েছে তুরস্ক ও চেকিয়া। এর সঙ্গে প্লে–অফ থেকে যোগ দেবে জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান ও লুক্সেমবার্গের যেকোনো একটি দল।
গ্রুপ ‘ই’ গ্রুপে আছে বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়া। তাদের সঙ্গে যুক্ত হবে প্লে–অফের ইসরায়েল, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইউক্রেন ও আইসল্যান্ডের যেকোনো এক দল।
গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া
গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া
গ্রুপ ডি: ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে–অফ এ
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে–অফ বি
গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেকিয়া, প্লে–অফ সি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
