লিভারপুল, ১ ডিসেম্বর (হি.স.) : টানা তিন ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেলে লিভারপুল। প্রিমিয়ার লিগে টেবিলের নিচের দিকের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে রবিবার রাতে ২-০ গোলে জিতেছে আর্না স্লটের দল লিভারপুল। গোল দুটি করেন কোডি হাকপো ও আলেকজান্দার ইসাক।
১৩ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল।
লুকাস পাকেতা লাল কার্ড দেখায় শেষের কিছু সময় ১০ জন নিয়ে খেলা ওয়েস্ট হ্যাম ১১ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
