কলকাতা, ২৭ ডিসেম্বর(হি.স.) : আসন্ন এএফসি এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। কাতারে হবে এই প্রতিযোগিতা। ভারতীয় দলকে ভালো পারফর্ম করতে হলে মানসিক ভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন।
এজন্য ভারতের কোচিং টিমে যোগ করা হচ্ছে ইংল্যান্ডের ২০০২ বিশ্বকাপ টিমের সদস্য ট্রেভর সিনক্লেয়ারকে। মূলত ভারতের ডিফেন্স লাইনকে নিয়ে কাজ করবেন তিনি।ভারতীয় ফুটবল ফেডারেশন ঠিক করেছে টুর্নামেন্ট শুরুর আগে এক সপ্তাহের মতো প্রস্তুতি সারবে ভারতীয় ফুটবল দল। সেই সময় ইগর স্টিমাচের প্রাক্তন সতীর্থ ট্রেভর সিনক্লেয়ারকে আনা হবে। তাঁর নাম স্টিমাচই প্রস্তাব করেছিলেন। এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
