বেঙ্গালুরু, ১২ নভেম্বর(হি.স.):বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হচ্ছে রবিবার। বিশ্বকাপে চার দল সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছে। শনিবার পাকিস্তানের বিদায়ের ফলে নিউজিল্যান্ড শেষ চারে পৌঁছে গেছে ।
গ্রুপ পর্যায়ে অপরাজিত থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। এরপর দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকা কোয়ালিফাই করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ৯১ রানে ৭ উইকেট হারানোর পর ২৯২ রান তাড়া অবিস্মরণীয় জয় পেয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া। আর শেষ দল হিসেবে নিউজিল্যান্ড গতকাল সেমিফাইনালে পৌঁছেছে।
আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও নেদারল্যান্ডস। ভারতীয় দল গত দুই ম্যাচে প্রতিপক্ষদের ১০০ রানের নিচে করে দিয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে দারুন খেলছেন বিরাট -রোহিতরা। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে ৪৯ তম শতরান করে শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছেন।ভারতের বোলিং বিভাগ তো অনবদ্য।অন্যদিকে প্রতিপক্ষ নেদারল্যান্ডস এই বিশ্বকাপে দুই ম্যাচ জিতেছে, দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে এবারের বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছে তারা। আজ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামীতে পরপর ন’টি ম্যাচ জিতে নকআউটে যেতে চায় ভারত। বলা যেতে পারে, নক আউটে যাওয়ার আগে আজকের ম্যাচটা ভারতের কাছে একটা প্রস্তুতি ম্যাচও।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
