কলকাতা, ২৯ জুলাই (হি.স.): পার্থে প্রথম টেস্ট শেষে ক্যানবেরার মানুকা ওভালে আগামী ২৯ ও ৩০ নভেম্বর হবে দুই দিনের গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। ব্রিজবেনে দিন-রাতের টেস্টের আগে তাই ভালো একটি প্রস্তুতির সুযোগ পাবে ইংলিশরা।
অস্ট্রেলিয়ায় সফরকারী দলগুলোর সঙ্গে প্রাইম মিনিস্টার’স একাদশের লড়াই চলে আসছে অনেক দিন ধরেই। এর আগে অবশ্য এটি ছিল একদিনের ম্যাচ। ২০২২-২৩ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে এটি দুই দিনের ম্যাচ হচ্ছে । গত মরসুমেও ভারতের বিপক্ষে দুই দিনের ম্যাচই ছিল। তবে বৃষ্টির কারণে প্রথম দিনে ম্যাচ না হওয়ায় দ্বিতীয় দিনে তা একদিনের ম্যাচ হিসেবে হয়েছিলl আগামী ২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু এবারের অ্যাশেজ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
