অ্যাডিলেড,১৩ জানুয়ারি(হি.স.): বছরের শুরুটা ভালো হল না রোহন বোপান্নার। আজ অ্যাডিলেড আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ফাইনালে হেরে গেলেন বোপান্না-এবেডেন জুটি।
ভারতীয় টেনিসের অন্যতম বড় তারকা রোহন বোপান্না বছরের প্রথম লন টেনিস প্রতিযোগিতায় তাঁর দীর্ঘদিনের সঙ্গী ম্যাথু এবডেনকে সঙ্গী করে পৌঁছে গিয়েছিলেন ফাইনালে। কিন্তু ফাইনালে ব্যর্থ হলেন তারা। রাজীব রাম এবং জো সালিসবারি জুটির কাছে হারতে হল তাদের। ম্যাচের ফলাফল ৭-৫, ৫-৭, ১১-৯।
ফলে ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে বোপান্না-ম্যাথু এবেডেন জুটিকে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
