লৌজান, ১৫ আগস্ট (হি.স.): অলিম্পিকে ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রাকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি ) নয়জন মানসিক স্বাস্থ্য দূতের মধ্যে স্থান দিয়েছে ।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জেতা বিন্দ্রার পাশাপাশি এই তালিকায় রয়েছেন অলিম্পিয়ান হলি ব্র্যাডশ (ব্রিটিশ পোল ভল্টার), ক্যামিল চেং (হংকং, চীনের সাঁতারু), ব্রুনো ফ্রাটাস (ব্রাজিলিয়ান সাঁতারু), গ্রেসি গোল্ড (আমেরিকান ফিগার স্কেটার), মারি-জোসি তা লু-স্মিথ (আইভরি কোস্টের স্প্রিন্টার), রায়ান পিনি (পাপুয়া নিউ গিনির সাঁতারু), আকানি সিম্বাইন (দক্ষিণ আফ্রিকার স্প্রিন্টার), মাসোমাহ আলী জাদা (আফগান সাইক্লিস্ট)।
৪২ বছর বয়সী বিন্দ্রা আইওসি অ্যাথলিটস কমিশনের একজন ভাইস-চেয়ারম্যানও।
আইওসি বিশ্বাস করে যে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ, এবং কোনও ক্রীড়াবিদের একা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া উচিত নয়। এই কারণেই, আইওসি মানসিক স্বাস্থ্য কর্মপরিকল্পনার অংশ হিসাবে, আমরা আরও উন্মুক্ত এবং সহায়ক ক্রীড়া পরিবেশ তৈরির পথে নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্বজুড়ে অলিম্পিয়ানদের একটি দলকে একত্রিত করেছি, আইওসি এক বিবৃতিতে বলেছে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
