গ্যাংটক, ২৪ জুন (হি.স.): ধসে বিপর্যস্ত সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার জাতীয় সড়কের পাঁচটি জায়গায় ধস নেমেছে বলে জানা গেছে।
জানা যাচ্ছে, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় নেমেছে প্রশাসন। আর্থ মুভার দিয়ে রাস্তা থেকে ধস সরানো হচ্ছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
