প্রয়াগরাজ, ৪ জুলাই(হি.স.) : শ্রাবণ মাসে শিবভক্ত ও কাঁওড়িয়াদের নিরাপত্তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় জরুরি বৈঠক করবেন জেলা প্রশাসন। ১১ জুলাই থেকে শুরু হচ্ছে ভোলেনাথের জলাভিষেক, চলবে ৯ আগস্ট পর্যন্ত। লক্ষাধিক ভক্ত আসবেন প্রয়াগরাজ সহ আশেপাশের জেলাগুলি থেকে।
শুক্রবার জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রয়াগরাজ, প্রতাপগড়, জৌনপুর, ভদোহি, সুলতানপুর, কৌশাম্বি সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা গঙ্গাজল তুলতে আসবেন। তাঁদের নিরাপত্তা, যাতায়াত ও আইনশৃঙ্খলা ঠিক রাখতে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দফতর ও কাঁওড়িয়া সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কেলেক্টরেট সভাকক্ষে হবে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রয়াগরাজের জেলা শাসক (নগর) জানান , কাঁওড়িয়া যাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
