শক্তিগড়, ১১ সেপ্টেম্বর (হি.স.): পর পর ১৩টি দোকানে চুরি হল বর্ধমানের শক্তিগড় বাজারে। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোথাও তালা ভেঙে, কোথাও অ্যাসবেস্টসের চাল কেটে দোকানে ঢুকেছিল চোরেরা। একাধিক আলমারিও ভাঙা হয়। পুলিশের কাছে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
