কাটিহার, ২১ সেপ্টেম্বর (হি. স.): বিহারের কাটিহারে পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে ২৩১ লিটার বিদেশি মদ উদ্ধার করেছে। ঘটনায় তিনজন পাচারকারী গ্রেফতার করা হয়েছে।
রবিবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃতদের নাম মনু কুমার (২৫), নির্ভয় কুমার যাদব (৩৫) ও বিকাশ কুমার (১৮)। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ গাড়ি-সহ মদ বাজেয়াপ্ত করে।ধৃতদের জেরা করে পুরো চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
