নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দেশের অগ্রগতিতে গতি আনবে নতুন জিএসটি হার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বদেশি পণ্যের ব্যবহার আরও বৃদ্ধি করার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারত যখন উন্নয়নের শিখরে ছিল, তখন দেশের অর্থব্যবস্থার মূল ভিত্তি ছিল ক্ষুদ্র-মাঝারি-কুটির শিল্প। ভারতে তৈরি পণ্যের মান অত্যন্ত ভাল হত। সেই গৌরবময় অধ্যায়কে পুনরুদ্ধার করতে হবে।”
প্রধানমন্ত্রী জানান, দেশীয় পণ্যের মান এমন হবে, যা গোটা বিশ্বের ভারতের গৌরব বৃদ্ধি করবে। সেই লক্ষ্যকেই দেশবাসীকে এগোতে হবে। তিনি বলেন, “দেশের স্বাধীনতা আন্দোলন যেমন স্বদেশি মন্ত্রে শক্তি পেয়েছে, তেমনই দেশের উন্নতিতেও স্বদেশি মন্ত্রই শক্তি জোগাবে।”
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
