মালদা, ১৯ আগস্ট (হি.স.): ফের মাদক উদ্ধার হল লালগোলায়। গ্রেফতার হয়েছে একজন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে চুইয়াপুকুরে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয়েছে শাহজাহান শেখ নামে এক যুবক। কয়েকজন পালিয়ে যায়। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার লালগোলায় মাদক-সহ গ্রেফতার হয় চারজন। নাকাতল্লাশি চালানোর সময় মোটরবাইক আরোহী চার জনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৩০৩ গ্রাম হেরোইন মেলে। তারপরই সহিদুল হক, কামিরুল আলম, মামুন শেখ ও মিনারুল ইসলাম নামে চার জনকে গ্রেফতার করা হয়েছিল।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
