মানকাচর (অসম), ১৯ ফেব্রুয়ারি : মানকাচরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ২২টি গরু উদ্ধার করেছে বিএসএফ। প্ৰায় প্ৰতিদিন বিএসএফ-এর অভিযানে বাংলাদেশে পাচারকারীর কবল থেকে উদ্ধার হচ্ছে অসংখ্য গরু।
সোমবার ভোরেও আন্তর্জাতিক সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএসএফ উদ্ধার করেছে ২২টি চোরাই গরু৷ তবে গরু উদ্ধার করলেও কোনও পাচারকারীকে ধরতে পারেনি। বিএসএফ দেখে গরু ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে চোরাকারবারিরা। উদ্ধারকৃত গরুগুলির বাজারমূল্য কমপক্ষে ২ লক্ষ ৬০ হাজার টাকা হবে বলে জানা গেছে।
