নলবাড়ি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : নলবাড়ি জেলা সদরে অবস্থিত হরি মন্দিরের কার্যনির্বাহী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছে এলাকার বিধায়ক তথা মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ও সম্পাদক পদে নলিনীকান্ত শীল এবং দুই কার্যনির্বাহী সদস্য৷ ভোট গণনা চলছে৷
উল্লেখ্য, গতকাল রবিবার হরি মন্দিরের কার্যনির্বাহী সমিতির সাধারণ সভায় ২৩টি পদের জন্য ভোট গ্ৰহণ সম্পন্ন হয়েছিল৷ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৮২ জন৷ আজ সোমবার সকাল দশটা থেকে শুরু হয়েছে ভোট গণনা৷ ইতিমধ্যে সমিতির সভাপতি পদে বিনা প্ৰতিদ্বন্দ্ব্বিতায় জয়ী হয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি, দক্ষতা বিকাশ ও উদ্যোগ এবং পৰ্যটন দফতরের মন্ত্ৰী তথা নলবাড়ির বিধায়ক জয়ন্তমল্ল বরুয়া, সম্পাদক পদে নলিনীকান্ত শীল সহ দুই সদস্য৷
আজকের ভোট গণনায় এ খবর লেখা পর্যন্ত বেশ কয়েকটি ব্যালট পেপার বাতিল হয়েছে৷ প্রসঙ্গত, হরি মন্দির কাৰ্যনিৰ্বাহী সমিতির মোট ২,১৮৮ জন আজীবন সভ্য ৮২ জন প্ৰাৰ্থীকে ভোট দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
