মুর্শিদাবাদ এই প্রথমবার তৃণমূলের টিকিটে রাজনীতিতে কদম। তার থেকেও বড় পাওনা হলি। রঙের উৎসব। বাংলার অন্যতম সংস্কৃতি আর সেই সংস্কৃতির অঙ্গ হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন ভিন রাজ্যের মানুষ তথা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। সোমবার বহরমপুরে দোল উৎসবে হাজির তৃণমূল প্রাথী ইউসুফ পাঠান।
সোমবার দুপুরে বহরমপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের রতন শিশু উদ্যানে দোল উৎসব উপলক্ষে দোল যাত্রায় সামিল হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। তৃণমূল প্রাথীর সাথে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জী। ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কর্মীরা। দোল যাত্রায় ইউসুফ পাঠানকে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষজন। এদিন ইউসুফ পাঠানকে সামনে পেয়ে তাঁর অটোগ্রাফ ও সেলফি তুলতে ব্যস্ত সাধারন মানুষজন।
