কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : সারা রাজ্যের সাথে মালদাতেও বামপন্থী শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকে আইন অমান্য। মঙ্গলবার মালদার ইংলিশবাজার শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল বের করা হয় সেই মিছিল গোটা শহর ঘুরে জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হলে প্রথমে পুলিশ বাধা দেয়। তিনটি ব্যারিকেড ভেঙ্গে আন্দোলনকারীরা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এরপর মালদা শহরের পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ সভা করে তারা। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় তাদের।
সন্দেশখালি ঘটনার প্রতিবাদ সহ স্বচ্ছতার সাথে নিয়োগ, দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা সহ একাধিক দাবিদাওয়া নিয়ে সংযুক্ত কিষান মোর্চা ও শ্রমিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে আইন অমান্য জেল ভরো আন্দোলন ঘিরে তুলকালাম। মালদা শহর জুড়ে মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে বামেদের এই মিছিল আটকে দেয় পুলিশ। এরপর শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে বাম কর্মীরা
