কলকাতা : মাঝে আর দু’দিন। সোমবার চতুর্থ দফায় লোকসভা ভোট। ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৬টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এরমধ্যে পশ্চিমবঙ্গে আটটি আসনে রয়েছে ভোট। ১৩ মে ভাগ্য নির্ধারণ হবে অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্র-সহ এ রাজ্যের কয়েকজন ওজনদার প্রার্থীর।
রাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট, প্রার্থী কারা?
বহরমপুর- অধীর চৌধুরী (কংগ্রেস)- ইউসুফ পাঠান (তৃণমূল কংগ্রেস)- নির্মল কুমার সাহা (বিজেপি)
কৃষ্ণনগর- মহুয়া মৈত্র (তৃণমূল কংগ্রেস)- অমৃতা রায় (বিজেপি)- এস এম সাদি (সিপিএম)
রাণাঘাট- মুকুটমণি অধিকারী (তৃণমূল কংগ্রেস), জগন্নাথ সরকার (বিজেপি)- অলোকেশ দাস (সিপিএম)
বর্ধমান পূর্ব- শর্মিলা সরকার (তৃণমূল কংগ্রেস), অসীম সরকার (বিজেপি)- নীরব খাঁ (সিপিএম)
বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ (তৃণমূল কংগ্রেস), দিলীপ ঘোষ (বিজেপি), সুকৃতি ঘোষাল (সিপিএম)
আসানসোল- শত্রুঘ্ন সিনহা (তৃণমূল কংগ্রেস)- এসএস আহলুওয়ালিয়া (বিজেপি)- জাহানারা খান (সিপিএম)
বোলপুর- অসিত কুমার মাল (তৃণমূল কংগ্রেস), পিয়া সাহা (বিজেপি), শ্যামলী প্রধান (সিপিএম)
বীরভূম- শতাব্দী রায় (তৃণমূল কংগ্রেস), মিল্টন রশিদ (কংগ্রেস), দেবতনু ভট্টাচার্য (বিজেপি)
রাজ্যে এ দফায় ভোট হতে চলা ৮টি কেন্দ্র ছড়িয়ে রয়েছে ৫টি জেলায়। মোট ৭৫ জন প্রার্থীর হবে ভাগ্য নির্ধারণ। এ দফায় ভোট হতে চলা ৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল চারটি আসনে ও তিনটিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল একটি আসন। পরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই কেন্দ্রে উপনির্বাচন হয়। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিংহ ২০২২ সালে এই আসনে ২ লক্ষর বেশি ভোটে জেতেন।
