কলকাতা, ২৯ নভেম্বর (হি. স.) : হাওড়া বিভাগের ইঞ্জিনিয়ারিং, ওভারহেড সরঞ্জাম এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য, ৩০.১১.২০২৫ তারিখে ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
এ কথা জানিয়ে রেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “অতএব, ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিম্নরূপ করা হয়েছে: ৩০.১১.২০২৫ তারিখে ট্রেন বাতিল : • হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩ • ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬ • বর্ধমান থেকে : ৩৬৮৩৪ • শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬ • আরামবাগ থেকে: ৩৭৩৬৪, ৩৭৩৯৬ ৩০.১১.২০২৫ তারিখে ট্রেনের সংক্ষিপ্ত সমাপ্তি: • ৩৭৩৬৫ হাওড়া – আরামবাগ লোকাল তারকেশ্বরে সংক্ষিপ্ত পথে চলবে।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
