মালদহ, ১৮ অক্টোবর (হি.স.): মালদহ জেলার চাঁচল মহকুমার অন্তর্গত হরিশ্চন্দ্রপুরে আম বাগান থেকে উদ্ধার হল বোমা। ঘটনাকে ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় হরিশ্চন্দ্রপুর থানার ঝিকোডাঙা গ্রামে। এদিন সকালে স্থানীয়রা আম বাগানে একটি ব্যাগ দেখতে পান। তা থেকেই উদ্ধার হয় দু’টি তাজা বোমা ও একটি ছুরি। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।
বোমা উদ্ধারকে ঘিরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ভিলেজ পুলিশ জল ঢেলে বোমা নিষ্ক্রিয় করেছে। কে বা কারা বোমা রেখেছিল, তা তদন্ত করে দেখার দাবি উঠেছে এলাকায়। স্থানীয় মানুষজন রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
