কলকাতা, ২২ জুন (হি.স.): কর্নার ফর কলকাতা (সিসি) ও ক্যালকাটা সিটিজেন ইনিশিয়েটিভ (সিসিআই) এর পক্ষ থেকে শনিবার স্যাটারডে ক্লাবের ফিনিক্স হলে হয়ে গেল এক মনোজ্ঞ আলোচনাসভা। আলোচ্য বিষয় ছিল: From Diagnosis to Determination: A Personal Journey of Healing with confidence and Hope
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন কর্নার ফর কলকাতার সভাপতি ও.পি. ঝুনঝুনওয়ালা। কর্কট রোগ থেকে বেঁচে ফেরা লেখক সুভাষ শেট্টি এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডঃ বিবেক আগরওয়াল। উপস্থিত ছিলেন সিসি-র সহ-সভাপতি লেখা শর্মা, পবন পাহাড়িয়া, সিএ কেএন গুপ্তা এবং (সিসিআই)-এর সভাপতি নারায়ণ জৈন।
লেখক সুভাষ শেট্টি ক্যান্সার থেকে কীভাবে বেঁচে ফিরেছেন সেই কঠিন দিনগুলোর কথা তুলে ধরেন তাঁর বক্তব্যে। তাঁর এই পুরো জীবন সংগ্রামের উপর রিবাউন্ড নামে একটি বই লিখেছেন তিনি। বক্তব্য রাখেন বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডঃ বিবেক আগরওয়াল। অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, শারীরিক যত্ন নেওয়া প্রত্যেকেরই প্রয়োজন। বছরে একবার হলেও শারীরিক পরীক্ষানিরীক্ষা করতে হবে। তিনি বিশেষ করে উল্লেখ করেন, শরীরের কোনও অংশ ফুলে আছে বা শক্ত হয়ে আছে, এমন দেখলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।
একদিকে চিকিৎসকের পরামর্শ মেনে চলা, সঙ্গে কর্কট রোগ থেকে বেঁচে ফেরা সুভাষ শেট্টির বই রিবাউন্ড, আগামীদিনে যেকোনও কর্কট রোগীর মনোবল বাড়াবে, সেই গুঞ্জনই এদিন উঠলো দর্শকাসন থেকে।
—————
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন
