রায়বেরেলি, ৬ ডিসেম্বর (হি.স.): চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল উত্তর প্রদেশের রায়বেরেলিতে। স্ত্রী ও দুই সন্তানকে খুন করার পর নিজেও আত্মঘাতী হয়েছেন ডাক্তার স্বামী। অভিযুক্ত ব্যক্তি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। সে মানসিক অবসাদে ভুগছিল বলে জানা গিয়েছে। রায়বেরেলির পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী বলেছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। তিনি বিষন্নতায় ভুগছিলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। স্ত্রী এবং দুই সন্তানের (এক মেয়ে ও এক ছেলে) দেহ উদ্ধার করা হয়েছে, ওই ডাক্তারের দেহও উদ্ধার হয়েছে।
রায়বেরেলি জেলার লালগঞ্জে অবস্থিত মডার্ন রেল কোচ কারখানায় কর্মরত ছিলেন ওই চক্ষু চিকিৎসক। মঙ্গলবার রাতে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে খুন করার পর সে নিজেও আত্মঘাতী হয়েছে। পুলিশ সূত্রের খবর, ২০১৭ ব্যাচের সহকারী ডিভিশন মেডিকেল অফিসার (চক্ষু বিশেষজ্ঞ) ডাঃ অরুণ সিং তাঁর পরিবারের সঙ্গে রেল কোচ ফ্যাক্টরিতে বসবাস করছিলেন। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ সুপার প্রিয়দর্শীর মতে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিশুদের কিছু নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। এরপর মাথায় আঘাত করা হয়। বাড়ি থেকে চিকিৎসক, তাঁর স্ত্রী অর্চনা সিং, ১২ বছরের মেয়ে আদিভা এবং চার বছরের ছেলে আরভের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ডাঃ অরুণ মির্জাপুর জেলার আহরাউড়া থানার অন্তর্গত ফারদহা গ্রামের বাসিন্দা ছিলেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
