শ্রীগঙ্গানগর, ৭ সেপ্টেম্বর (হি. স.) : রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড় এলাকার গ্রামে শনিবার গভীর রাতে ঘগ্গর নদীর বাঁধে প্রায় ১৫ ফুট চওড়া ভাঙন ধরা পড়ে। বাঁধ ভেঙে নদীর জল আশপাশের চাষের জমিতে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায় গ্রামজুড়ে।
গ্রামবাসীরা দ্রুত প্রশাসন ও আশপাশের মানুষদের খবর দেন। মুহূর্তে বহু গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে নিজেরাই উদ্ধারকাজে নেমে পড়েন। ট্র্যাক্টর ও মাটি ভরা বস্তার সাহায্যে তারা বাঁধের ভাঙন রুখতে চেষ্টা চালান।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
