ফলতা, ১৯ আগস্ট (হি. স.) : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে ‘চাণক্য’ বলে কটাক্ষ করলেন ত্বহা সিদ্দিকী। পাশাপাশি বলেন, নওশাদ সিদ্দিকী ফের জিতবেই ভাঙড়ে। আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেস খাতা খুলবে। এর আগে বিধায়ক শওকত মোল্লা হুঁশিয়ারি দেন, ভাঙড়ে নওশাদকে হারাবেই এবং জিততেই দেবে না। রাজনৈতিক মহলের অনুমান, পারস্পরিক বাকযুদ্ধ চলছে, এখন তা থামছেই না।
উল্লেখ্য, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ফলতা কেন্দ্রের সরারহাটে এক নার্সিংহোম পরিদর্শনে আসেন তিনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী’কে চাণক্য বলে কটাক্ষ করলেন ত্বহা সিদ্দিকী। এর পাশাপাশি তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের মধ্যেই বিজেপির লোকজন লুকিয়ে রয়েছে। যারা সকালে তৃণমূল করে ও রাতের দিকে তারা বিজেপি। অন্যদিকে, তিনি বলেছেন – তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক ও সাংসদ বিজেপির সঙ্গে সরাসরি যোগ রয়েছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে কেন্দ্রীয় যে সরকার রয়েছে ক্ষমতায় তারা পুরোপুরিভাবে সাম্প্রদায়িক সরকার। হিন্দু ও মুসলিমদের দ্বন্দ্ব বাঁধাতে চায়। ২০২৬ এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও সিপিএম, কংগ্রেস, আইএসএফ বেশ কিছু আসনে জিতবে। এর পাশাপাশি ভাঙড়েও আগামী দিনে জিতবে নওশাদ সিদ্দিকী স্পষ্টভাবেই জানিয়ে দিলেন ত্বহা সিদ্দিকী। কাশেম সিদ্দিকী প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ওকে ছিঁবড়ে করে দিয়েছে। সুতরাং তার আর কোনও ভবিষ্যৎ আর নেই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
