আইজল, ১৫ জানুয়ারি (হি.স.) : মিজোরামের সারচিপে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার বার্মিজ সুপারি উদ্ধার হয়েছে।
আজ সোমবার সারচিপ থানা সূত্রে জানানো হয়েছে, এক গোপন তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে বিলখাওথলির এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। ওই অভিযানে এএস ১১ সিসি ২২০২ নম্বরের ট্রাক থেকে মোট ৯০ বস্তায় ভরতি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। অবৈধ পাচারের অভিযোগে ট্রাকের চালক এবং সুপারিগুলির মালিককে গ্রেফতার করা হয়েছে।
সূত্ৰ জানিয়েছে, অনুরূপ এক ঘটনায় সেরচিপের পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত অভিযানে থেন্টলাং এলাকা থেকে বার্মিজ সুপারি বোঝাই সাতটি ট্রাক বাজেয়াপ্ত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ
