মালদা, ২৭ আগস্ট (হি.স.) : মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত গুলাবগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার সাহিলাপুরের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫১৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম মারূপ শেখ (৪২), কালিয়াচক থানার অন্তর্গত শ্রীরামপুরের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে যে এই ব্রাউন সুগারটি কালিয়াচকের শ্রীরামপুর থেকে আনা হয়েছিল। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ধৃতকে বুধবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়।
————–
হিন্দুস্থান সমাচার / সোনালি
