মালদা, ২৬ অক্টোবর (হি.স.) : পুরাতন মালদার মঙ্গলবাড়ীর মহানন্দায় ঝাঁপ দিল এক তরুণী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।
ঝাঁপ দেওয়ার আগে নদীর সেতুতে ব্যাগ ও জুতো খুলে রাখে তরুণী। ওই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ঝাঁপ দেওয়ার পর ওই তরুণী বাঁচার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীতে ভাসতে ভাসতে সাহাপুরের দিকে চলে যায় এবং ক্ষণিকের মধ্যে মহানন্দা নদীর জলে তলিয়ে যায় সে। যদিও স্থানীয় কিছু লোক বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। আপাতত তরুণীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে্।
হিন্দুস্থান সমাচার / সোনালি
