মগরাহাট, ৯ ডিসেম্বর (হি.স.): রাতের অন্ধকারে অজানা জন্তুর কামড়ে আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্নি এলাকায়। একের পর এক গ্রামবাসীকে কামড়ে, আঁচড়ে জখম করতে শুরু করে জন্তুটি। পরে গ্রামবাসীরা জন্তুটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে। দেখা যায় সেটি একটি বাঘরোল। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে আহতদের স্থানীয় মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে রাতেই ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হিন্দুস্থান সমাচার। পার্সতি।
