কলকাতা, ২৫ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে সল্টলেক এবং নিউ টাউনের অনেক রাস্তায় জল জমে গিয়েছে। কোথাও জলে গোড়ালি ডুবছে, কোথাও জল হাঁটুর কাছাকাছি। অফিসের সময়ে ওই সব রাস্তায় গাড়ি চলাচলেরও সমস্যা হচ্ছে। সল্টলেকের একাধিক ব্লকে জল জমেছে। একই দশা নিউ টাউনের মতো উপনগরীতেও। বিধাননগর পুরসভা ও এনকেডিএ–র দাবি, বিপুল বৃষ্টির কারণে এই দুর্ভোগ। জল নামাতে পাম্প বসানো হয়েছে।
এদিকে শুক্রবার মধ্য কলকাতার সেন্ট্রাল এভিনিউ-এর একাধিক গলিপথে হাঁটুজল। ফলে সমস্যার মুখে পড়েন অফিসকর্মীরা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
