পূর্ণিয়া, ৩ অক্টোবর (হি.স.) : বিহারের পূর্ণিয়ায় শুক্রবার সকালে কাটিহার–জোগবনি রেললাইনে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। এক শিশু গুরুতর আহত অবস্থায় পূর্ণিয়ার জিএমসিএইচ হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা সকলেই দশেরা মেলা দেখে ফিরছিলেন। জওয়ানপুর থেকে দানাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস জওয়ানপুরের কাছে পৌঁছনোর সময় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হয় ৪ জনের। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও আরপিএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
