খড়্গপুর, ১৫ আগস্ট (হি.স.): খড়্গপুর-বালেশ্বর ১৬নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে দিঘাগামী যাত্রিবাহী বাস! আহত কমপক্ষে ১০ জনের বেশি। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বেলদার শ্যামপুরা এলাকায়।
জানা গেছে, পুলিশের তৎপরতায় তাঁদের ভর্তি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। কীভাবে এই দুর্ঘটনা এখনও বিস্তারিত জানা যায়নি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
